ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ঈদে আসছে নায়কবিহীন ‘প্রেশার কুকার’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চলতি প্রজন্মের আলোচিত নির্মাতা রায়হান রাফি গেলো বছরের ঈদুল আজহায় শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ছবিটি মুক্তির পর প্রেক্ষাগৃহে আর কোনো ছবি নিয়ে হাজির হননি। নতুন বছরে ঈদুল ফিতরে তার কোনো ছবি আসছে কি না – এটা নিয়ে ছিল নানা জল্পনা। অবশেষে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নির্মাতা রাফি নিজেই।

ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন ছবির শুটিং শুরু করেছেন রায়হান রাফি। তবে এবার তিনি হাঁটছেন কিছুটা ভিন্ন পথে। নারীপ্রধান গল্প নিয়ে নির্মিত হচ্ছে তার নতুন ছবি ‘প্রেশার কুকার’। এই ছবির সবচেয়ে বড় চমক – প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তকে। চার নারী চরিত্রকে ঘিরেই এগোবে ছবির মূল গল্প – এমনটাই জানিয়েছেন নির্মাতা।

ছবিটির নাম থেকেই স্পষ্ট, ‘প্রেশার কুকার’ এখানে শুধু একটি বস্তু নয়, বরং একটি প্রতীক। নারীর জীবন – সংগ্রাম, সামাজিক চাপ, সম্পর্কের টানাপোড়েন এবং ভেতরে জমে থাকা না বলা কথার বিস্ফোরণ – সবকিছুর রূপক হিসেবেই ছবিতে ওঠে আসবে। টিমের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ভিন্ন শ্রেণি ও ভিন্ন মানসিকতার চার নারীর গল্প এক সুতোয় গাঁথা হবে, যেখানে প্রত্যেকের জীবনে রয়েছে আলাদা চাপ ও দ্বন্দ্ব।

জানা গেছে, ছবিটির শুটিং ইতোমধ্যে ঢাকায় পুরোদমে শুরু হয়েছে। শুরু থেকেই নিয়মিত শুটিংয়ে অংশ নিচ্ছেন নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। অন্যদিকে শবনম বুবলী ৫ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুটিংয়ে যুক্ত হয়েছেন। এদিকে ছবিটির একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র নিয়েও চলছে আলোচনা। শোনা যাচ্ছে, এই চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীকে। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

ঈদে আসছে নায়কবিহীন ‘প্রেশার কুকার’

আপডেট সময় : ০২:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬