প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সমন্বয়ের জন্য জ্যেষ্ঠ মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত রোববার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রেষণ-১) মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা তদারকি এবং জরুরি চিকিৎসা পরিষেবা সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বাস্থ্য খাতের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে ডা. আমান তার দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন সময়ে অসংখ্য রোগীকে চিকিৎসাসেবা দিয়ে সুনাম কুড়িয়েছেন। একজন প্রচারবিমুখ চিকিৎসক হিসেবেও তার পরিচিতি রয়েছে। নতুন দায়িত্বে তিনি তার মেধা ও অভিজ্ঞতা দিয়ে কার্যালয়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
রিপোর্টারের নাম 























