ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি সৌদি আরবের তেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান সৌদি আরামকোর দুটি বড় স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দেশটির লোহিত সাগর উপকূলের জিজান ও ইয়ানবু শহরের তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইয়েমেনভিত্তিক গোষ্ঠীটির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইয়েমেনের গুরুত্বপূর্ণ হুদাইদাহ বন্দর এবং কামারান দ্বীপে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোট বিমান হামলা চালায়। সেই যৌথ হামলার পাল্টা জবাব ও প্রতিশোধ হিসেবেই জিজান ও ইয়ানবুতে আরামকোর স্থাপনায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতিরা। এই ঘটনায় অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















