ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

পরিষেবার আড়ালে কোটি টাকার অবৈধ বাণিজ্য: ভারতীয় নাগরিক শম্পা গোস্বামীর বিরুদ্ধে সাতক্ষীরায় অভিযোগ

বেসরকারি সংস্থা (এনজিও) ‘প্রেরণা’র আড়ালে সাতক্ষীরায় ভারতীয় নাগরিক শম্পা গোস্বামী ওরফে চ্যাটার্জির বিরুদ্ধে নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, বিদেশি অর্থায়নে পরিবেশ সুরক্ষা ও সমাজসেবার নামে তিনি নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের পক্ষে সামাজিক কার্যক্রম পরিচালনা এবং কোটি কোটি টাকার অনিয়মে জড়িত। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শম্পা গোস্বামী।

স্থানীয় কয়েকটি সূত্রমতে, জুলাই বিপ্লবের পর রাজনৈতিক পটপরিবর্তনের পরও সাতক্ষীরা শহরের একটি ডানপন্থি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতার আশ্রয়-প্রশ্রয়ে তার কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে তিনি নিজের ভারতীয় পরিচয় ও ধর্মীয় পরিচয়কে সামনে এনে অভিযোগগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। এমনকি সংবাদমাধ্যমে এসব বিষয় প্রকাশ না করার জন্যও তিনি পরোক্ষ চাপ প্রয়োগের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় শম্পা গোস্বামী জমি দখল, সরকারি সম্পদ আত্মসাৎ, অর্থ পাচার এবং ভারত-বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অনিয়মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে তার যোগাযোগ থাকার অভিযোগও বিভিন্ন মহল থেকে উত্থাপিত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো সরকারি পর্যায়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা যায়নি।

সম্প্রতি এসব অভিযোগকে কেন্দ্র করে সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগর এলাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বলে দাবি করা কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রেরণা এনজিওর নিবন্ধন পর্যালোচনা, শম্পা গোস্বামীর সম্পদের উৎস তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জমা দিয়েছেন।

সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক আহমাদুল্লাহ বাচ্চু আমার দেশকে বলেন, প্রেরণা এনজিওর পরিচালক শম্পা চ্যাটার্জির বিরুদ্ধে ভারতে বসবাস, আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থাকার সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এমনকি নরেন্দ্র মোদির শ্যামনগর সফরের সময় তার রহস্যজনক ভূমিকা ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে তার সংশ্লিষ্টতার সন্দেহকে আরও জোরালো করে। এছাড়া তিনি মোজাহার মেমোরিয়াল স…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীর হত্যা: কিশোরগঞ্জ-৪ আসনের এমপি প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন

পরিষেবার আড়ালে কোটি টাকার অবৈধ বাণিজ্য: ভারতীয় নাগরিক শম্পা গোস্বামীর বিরুদ্ধে সাতক্ষীরায় অভিযোগ

আপডেট সময় : ০৯:১৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬