ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

হজ ও সরকারি কাজে অনিয়ম বরদাস্ত নয়, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আসন্ন হজ ব্যবস্থাপনা ও সরকারি বিভিন্ন কাজে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, হজ সংশ্লিষ্ট কার্যক্রমে বিন্দুমাত্র ব্যত্যয় ঘটলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সরকার বিন্দুমাত্র দ্বিধা করবে না। শুধু হজ নয়, সরকারি যেকোনো দায়িত্ব পালনে গাফিলতি দেখা গেলেও একই কঠোর নীতি অনুসরণ করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, মন্ত্রী বা সচিবের হুকুম সাথে সাথে পালন করেই ‘ভালো অফিসার’ সাজা সহজ। তবে এমন ভালো অফিসার সেজে অফিসের বা দেশের খুব একটা লাভ হয় না। প্রকৃত ভালো কর্মকর্তা হতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং অর্জিত বেতন হালাল করার জন্য অর্পিত দায়িত্ব যথাযথভাবে ও আন্তরিকতার সাথে পালন করতে হবে। তিনি জোর দেন যে, এমন দায়িত্বশীলতার মাধ্যমেই দেশ ও মন্ত্রণালয়ের প্রকৃত কল্যাণ সম্ভব এবং এর মাধ্যমেই দায়িত্ব পালন সার্থক হবে।

মন্ত্রী আরও যোগ করেন, “আমরা যদি সুন্দর ও সুষ্ঠুভাবে কাজ করতে পারি, দেশটাকে এগিয়ে নিতে পারি তাহলে দায়িত্ব পালন স্বার্থক হবে।” তিনি কর্মকর্তাদের সাথে কাজের মাধ্যমেই সম্পর্ক তৈরির কথা বলেন এবং তাদের দেশ ও মন্ত্রণালয়ের জন্য ভালো কাজ করার আহ্বান জানান। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তারা এক ধাপ এগোলে তিনি তিন ধাপ এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন।

ব্যক্তিগত কোনো অসুবিধা বা কাজের ক্ষেত্রে বিধিসঙ্গত নয় এমন বিষয় সরাসরি তাকে জানানোর জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, “আমি আপনাদেরকে কোনো কাজের আদেশ করলে সেটা যদি বিধিসঙ্গত না হয়, তাহলে সেটা আমাকে বলতে হবে, এটা আইনবিরোধী, আমি খুশি হব।”

সভার শুরুতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পরিচিতি ও এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় ধর্মসচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমালোচকদের কড়া জবাব: নেইমারের জোড়া গোলে সান্তোসের প্রথম জয়

হজ ও সরকারি কাজে অনিয়ম বরদাস্ত নয়, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর

আপডেট সময় : ১০:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬