ঢাকার শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এবং পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) পাঁচ ঘণ্টা গ্যাস স্বল্পচাপ বিরাজ করবে। পাইপলাইন প্রতিস্থাপন কাজের সুষ্ঠু সম্পাদনের লক্ষ্যে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সাময়িক সমস্যা হতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার রাতে দেওয়া এক বার্তায় তিতাস জানায়, উল্লেখিত এলাকার বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ দেখা যাবে। গ্যাসের স্বল্পচাপ জনিত সমস্যা সমাধানের লক্ষ্যেই এই প্রতিস্থাপন কাজ হাতে নেওয়া হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
রিপোর্টারের নাম 
























