ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কিংবদন্তি সোহেল রানার জন্মদিন: শিল্পীদের ভালোবাসায় সিক্ত মাসুদ পারভেজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের চলচ্চিত্রের সোনালি দিনের মহানায়ক, বরেণ্য প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ (সোহেল রানা)-এর জন্মদিন উদযাপিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি ছিল এই জীবন্ত কিংবদন্তির জন্মদিন। এবারের জন্মদিন পবিত্র রমজান মাসের ভেতরে হওয়ায় ঘরোয়া পরিবেশে ইফতার পরবর্তী সময়ে এই উৎসবের আয়োজন করা হয়।

রাজধানীর উত্তরার বাসভবনে প্রিয় নায়ককে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকা। পবিত্র রমজানের কারণে অন্যান্য বছরের তুলনায় সমাগম কিছুটা সীমিত থাকলেও প্রাণের টানে ছুটে এসেছিলেন সহকর্মীরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সোহেল রানাকে ফুলেল শুভেচ্ছা জানান কিংবদন্তি অভিনেত্রী সূচরিতা, জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়িকা মুক্তি, অভিনেতা জ্যাকি আলমগীর ও সনি রহমানসহ আরও অনেকে। এ সময় সোহেল রানার পাশে ছিলেন তার সহধর্মিণী ও ছোট ভাই জনপ্রিয় চিত্রনায়ক রুবেল।

সোহেল রানার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রখ্যাত অভিনেত্রী সূচরিতা বলেন, “শ্রদ্ধেয় মাসুদ পারভেজ ভাইয়ের প্রযোজনায় আমি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। পেশাগত সম্পর্কের বাইরেও তিনি আমার একজন অভিভাবকের মতো। তার জন্মদিনে সশরীরে উপস্থিত হয়ে কিছুটা সময় কাটাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।”

চিত্রনায়িকা মুক্তি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “শিল্পী সমিতির প্রতিনিধি হয়ে আমাদের চলচ্চিত্রের এই জীবন্ত কিংবদন্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন প্রিয় এই মানুষকে সবসময় সুস্থ ও দীর্ঘজীবী রাখেন।”

উল্লেখ্য, ঢাকাই সিনেমার ইতিহাসে সোহেল রানা একাধারে একজন সফল অভিনেতা, প্রযোজক এবং পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার জন্মদিনে ভক্ত-অনুরাগী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১১, আশঙ্কাজনক অনেকে

কিংবদন্তি সোহেল রানার জন্মদিন: শিল্পীদের ভালোবাসায় সিক্ত মাসুদ পারভেজ

আপডেট সময় : ০৬:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬