ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল, পরবর্তী তারিখ ৯ এপ্রিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। মামলার ১১ আসামির বিরুদ্ধে এই প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৯ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ প্রদান করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত শুনানি শেষে নতুন এই তারিখ নির্ধারণ করেন। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হক, তার মা লতিফা হক লুছি, খলনায়ক ডন এবং ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই। মামলার অন্য আসামিরা হলেন— ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। সেই সময় তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় সিআইডি এবং বিচার বিভাগীয় তদন্তে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হলেও সালমানের পরিবার তা প্রত্যাখ্যান করে নারাজি আবেদন জানায়।

২০১৫ সালে সালমানের মা নীলা চৌধুরী মামলাটির বাদি হিসেবে অন্তর্ভুক্ত হয়ে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুনরায় নারাজি দেন। সবশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে ২০২১ সালে প্রতিবেদন জমা দিলে আদালত মামলাটি নিষ্পত্তি করেন। তবে ২০২২ সালের জুনে ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হলে মামলাটি পুনরায় সচল হয়। বর্তমানে সেই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিলের কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১১, আশঙ্কাজনক অনেকে

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল, পরবর্তী তারিখ ৯ এপ্রিল

আপডেট সময় : ০৫:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬