ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মাদককাণ্ডে নাম আসায় মুখ খুললেন মেহজাবীন, দাবি করলেন ‘পরিকল্পিত টার্গেট’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মদসহ আটক এবং পরবর্তীতে রহস্যজনকভাবে ছাড়া পাওয়ার অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হলে আজ রোববার এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। অভিনেত্রীর দাবি, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা বিষয়ে ‘টার্গেট’ করে মানহানির চেষ্টা চালানো হচ্ছে।

ঘটনার সূত্রপাত গত ১৭ আগস্ট। থাইল্যান্ডের ব্যাংকক থেকে বিএস-২১৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবীন চৌধুরী, তাঁর স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং পরিচালক শঙ্খ দাসগুপ্ত। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষের তল্লাশিতে তাঁদের লাগেজ থেকে ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রচলিত আইন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারী সাধারণ যাত্রীদের জন্য মদ বহন করা নিষিদ্ধ। তবে অভিযোগ উঠেছে, কোনো প্রকার আইনি ব্যবস্থা বা মুচলেকা ছাড়াই তাঁদের ছেড়ে দেওয়া হয়, যা নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে।

এই বিতর্কের প্রেক্ষিতে মেহজাবীন তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।”

অভিনেত্রী বর্তমান সময়ের প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি ভুয়া ছবি ও ভিডিওর কারণে তাঁর মতো অনেক নারী শিল্পীকেই প্রায়ই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, নারীরা কেন বারবার সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এবং এর পেছনে আসলে কারা রয়েছে।

উল্লেখ্য, এর আগে একটি পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভনে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগে আইনি জটিলতায় পড়েছিলেন মেহজাবীন। তবে সেই মামলা থেকে পরবর্তীতে তিনি আদালত কর্তৃক অব্যাহতি পান। বর্তমানে তিনি কোনো বিতর্কে না জড়িয়ে কেবল নিজের অভিনয় ও কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান এবং ভক্তদের সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

মাদককাণ্ডে নাম আসায় মুখ খুললেন মেহজাবীন, দাবি করলেন ‘পরিকল্পিত টার্গেট’

আপডেট সময় : ০৫:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬