ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রমজানে পিয়া জান্নাতুলের জোরালো বার্তা: ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব ও চর্চা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজানের বরকতময় আবহে নিজের বিশ্বাস, ব্যক্তিত্ব ও ধর্মচর্চা নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী পিয়া জান্নাতুল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজাব পরিহিত একটি ছবি পোস্ট করে তিনি জানান, ধর্ম পালন তার কাছে কেবল একটি অনুভূতি নয়, বরং এটি দায়িত্ব ও নিয়মিত অনুশীলনের অংশ।

নিজের একাধিক পরিচয় তুলে ধরে পিয়া তার পোস্টে লেখেন, ‘আমার একাধিক পরিচয় আছে — আমি ফ্যাশন মডেল, আমি ল’ইয়ার। আধুনিকভাবে চিন্তা করি, নিজের অবস্থান স্পষ্টভাবে বলি।’ এই আধুনিকতার পাশাপাশি নিজের ধর্ম ও বিশ্বাসকে তিনি ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেন। তিনি উল্লেখ করেন, ‘একই সঙ্গে নিজের ধর্ম ও বিশ্বাসকে সম্মান করি — এটা আলাদা কিছু না, এটা আমার ব্যক্তিত্বেরই অংশ।’

ধর্মচর্চার প্রতি তার গভীর দৃষ্টিভঙ্গি প্রকাশ করে পিয়া আরও বলেন, ‘ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা।’ এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, ধর্ম পালন তার কাছে নিছক আবেগপ্রবণতার বিষয় নয়, বরং এটি নিয়মিত অনুশীলন ও কর্তব্যবোধের ফল।

পিয়া তার মতামতের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি লেখেন, ‘আমার বা যেকোনো মানুষের কোন কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে — সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সবসময় থাকে — সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।’ সবশেষে তিনি সবাইকে রমজানের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করা পিয়া জান্নাতুলের বড় পর্দায় অভিষেক হয় ২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর থেকে তিনি মডেলিং, অভিনয় ও উপস্থাপনায় সমানতালে কাজ করে যাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

রমজানে পিয়া জান্নাতুলের জোরালো বার্তা: ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব ও চর্চা

আপডেট সময় : ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬