ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ঢাকার সঙ্গে বহুমুখী সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নয়াদিল্লি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গভীর আগ্রহ প্রকাশ করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্কের ওপর ভিত্তি করে নতুন প্রশাসনের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে কাজ করতে চায় নয়াদিল্লি।

রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিত ছিলেন। ওই সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিশেষ চিঠি হস্তান্তর করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিঠির বিষয়বস্তু উল্লেখ করে বলেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের যে নিরবচ্ছিন্ন সমর্থন ও অঙ্গীকার রয়েছে, চিঠিতে সেই বিষয়টিই গুরুত্ব পেয়েছে।

জয়সওয়াল আরও বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বিদ্যমান বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুসংহত করতে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে এগিয়ে নিতে নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।” দুই দেশের মধ্যকার এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার কমিশনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

ঢাকার সঙ্গে বহুমুখী সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নয়াদিল্লি

আপডেট সময় : ১০:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬