ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

মেট্রোরেলে ইফতার নয়, শুধু ২৫০ মিলি পানি বহন ও পানের অনুমতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলে যাত্রী সাধারণের জন্য একটি বিশেষ নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে মেট্রোরেলে কোনো প্রকার খাবার বা ইফতার সামগ্রী বহন বা গ্রহণ করা যাবে না। তবে, ২৫০ মিলিলিটার পর্যন্ত পানির বোতল সঙ্গে বহন করার অনুমতি দেওয়া হয়েছে। এই পানি পানের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে যেন তা পড়ে ছড়িয়ে না যায় এবং ব্যবহৃত বোতল নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

গত ১৬ ফেব্রুয়ারি ডিএমটিসিএল-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই নতুন সময়সূচি ও নিয়মাবলী জানানো হয়। যদিও পূর্ববর্তী বছরগুলোতেও রমজানে একই ধরনের নিয়ম কার্যকর ছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে ইফতারের সময়েও প্রত্যেক যাত্রীকে মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার পানির বোতল বহন করতে পারবেন। যাত্রীদের সতর্ক থাকতে হবে যেন পানি পড়ে ছড়িয়ে না পড়ে। পানি পানের পর খালি বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেটের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো প্রকার খাবার গ্রহণ করা যাবে না।

এদিকে, রমজান মাসের অফিস সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে মেট্রোরেল চলাচল শুরু হবে। এই নতুন সময়সূচি ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে কার্যকর থাকবে।

মেট্রোরেল সূত্র জানিয়েছে, রমজান উপলক্ষে জারি করা এই অফিস আদেশে বলা হয়েছে যে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে ছাড়বে। বিপরীতে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে।

ট্রেনের সময়সূচির বিস্তারিত তথ্যে দেখা যায়, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে (দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান) সকাল ৬টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট, সকাল ৭টা ১১ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ১১ মিনিট থেকে সকাল ৯টা ৫৩ মিনিট পর্যন্ত ৫.৫ থেকে ৬ মিনিট, সকাল ৯টা ৫৪ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকাল ৫টা ৪১ মিনিট পর্যন্ত ৫.৫ থেকে ৬ মিনিট, বিকাল ৫টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ১ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট থাকবে।

অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়ে সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৮টা ১ মিনিট থেকে সকাল ৮টা ৪৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ৪৯ মিনিট থেকে সকাল ১০টা ৩১ মিনিট পর্যন্ত ৫.৫ থেকে ৬ মিনিট, সকাল ১০টা ৩২ মিনিট থেকে দুপুর ৩টা ৩৪ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত ৫.৫ থেকে ৬ মিনিট, সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫২ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ৪১ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলেজের জায়গায় অবৈধ দোকান নির্মাণ: বিএনপি নেতার বিরুদ্ধে তোলপাড়

মেট্রোরেলে ইফতার নয়, শুধু ২৫০ মিলি পানি বহন ও পানের অনুমতি

আপডেট সময় : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬