ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

জনগণের আস্থায় ফিরছে আইনশৃঙ্খলা, মব কালচার থাকবে না: মির্জা ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রথম কর্মদিবসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুশাসন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, দেশে ‘মব কালচার’ বা গণপিটুনির সংস্কৃতি থাকবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জনে সক্ষম হচ্ছে। একইসঙ্গে তিনি দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানেরও ইঙ্গিত দিয়েছেন।

বুধবার মন্ত্রণালয়ে নিজের অফিসকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী জানান, জনগণের প্রতি দায়বদ্ধ এই সরকারের মূল লক্ষ্যই হলো তাদের সেবা নিশ্চিত করা। সবার সম্মিলিত সহযোগিতায় বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে নির্মূল করা হবে। তিনি জোর দিয়ে বলেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতিকে যতটা খারাপ ভাবা হচ্ছে, বাস্তবে তা ততটা নয়।

নতুন সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলোর মোকাবিলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবেন তারা। দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা অপরিহার্য উল্লেখ করে মন্ত্রী জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের উৎপাদন ও সরবরাহ মানুষের জন্য সহনীয় মাত্রায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানুষের নিরাপত্তার উদ্বেগ দূর করা—এই তিনটি প্রধান লক্ষ্য নিয়ে সরকার কাজ করবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

জনগণের আস্থায় ফিরছে আইনশৃঙ্খলা, মব কালচার থাকবে না: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৬:১৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬