নিরাপদ সড়ক আন্দোলনের পথিকৃৎ সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ২০২৬-২০২৭ মেয়াদে নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের উপস্থিতিতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটিতে মিরাজুল মইন জয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং লিটন এরশাদ মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি (ভাইস চেয়ারম্যান) হিসেবে মনোনীত হয়েছেন সাদেক হোসেন বাবুল, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, এস এম আজাদ হোসেন ও ব্যারিস্টার এম আর হাসান। যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করবেন জুনাইদুর রহমান মাহফুজ, অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, মো. গনি মিয়া বাবুল ও মো. কাইয়ুম খান। এছাড়া আসাদুর রহমানকে অর্থ সম্পাদক এবং মো. আব্দুর রহমানকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে চারজন সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জহিরুল ইসলাম মিশু, শফিক আহমেদ সাজিব, কামাল হোসেন খান ও এম নাহিদ মিয়াকে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন— আরিফুল ইসলাম কলিন্স (আন্তর্জাতিক বিষয়ক), মো. মাজহারুল ইসলাম (প্রশিক্ষণ), ড. মো. মাহবুব আলম তালুকদার (দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা), ফিরোজ আলম মিলন (দপ্তর), মো. জাহিদুর রহমান (প্রচার), মো. আব্দুর রাজ্জাক (প্রকাশনা), অ্যাডভোকেট দীপক কুমার সরকার (আইন), মো. মফিজুর রহমান খান বাবু (সাংস্কৃতিক), এম. জামাল হোসেন মন্ডল (সমাজকল্যাণ ও ক্রীড়া), রুমানা ইসলাম মুক্তি (মহিলা বিষয়ক) এবং মো. ইমরান হোসেন (যুব বিষয়ক সম্পাদক)।
এছাড়া ২০ সদস্যের একটি শক্তিশালী কার্যনির্বাহী সদস্য পলি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন— নাসিম রুমি, এ কে আজাদ, মো. আলাল উদ্দিন, আনোয়ার হোসেন, রোকনুজ্জামান রোকন, ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম, এ কে এম ওবায়দুর রহমান, মো. মহসিন হোসেন খান, মো. আফজাল হোসেন, মো. আব্দুল মান্নান ভুঁইয়া (মান্নান ফিরোজ), আক্তার হোসেন, নুরুজ্জামান তালুকদার, ডা. মাহবুব আজিজ, মো. জামাল হোসেন, জি এম মিন্টু, মো. ইসমাইল হোসেন, মো. আতাউর রহমান মোল্লা, মো. মোবারক হোসেন, শেখ মনির আহমেদ (মুন্না) ও মো. কামরুজ্জামান।
নতুন এই কমিটি ঘোষণা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ সড়কের দাবিতে আমাদের আন্দোলন দীর্ঘদিনের। নতুন এই কমিটির প্রতিটি সদস্য ঐক্যবদ্ধভাবে জনসচেতনতা সৃষ্টিতে এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় রাজপথে ও নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখবেন।
মহাসচিব লিটন এরশাদ তার প্রতিক্রিয়ায় বলেন, “আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। নিসচার প্রতিটি কর্মীকে সাথে নিয়ে আমরা একটি সুশৃঙ্খল ও নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”
আগামী দুই বছর এই কমিটি দেশব্যাপী সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।
রিপোর্টারের নাম 









