ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

সিন্ডিকেট ভাঙার ঘোষণা প্রধানমন্ত্রীর, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নবগঠিত সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান রমজান মাসে দ্রব্যমূল্য সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বলেছেন, “হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার ও অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর।”

বুধবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এবং বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত ভাষণে প্রধানমন্ত্রী রমজান মাসকে ঘিরে ব্যবসায়ীদের অধিক মুনাফা লাভের প্রবণতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা থেকে অধিক মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন।”

সরকারের পক্ষ থেকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে পরামর্শ বা অভিযোগ শোনার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি উল্লেখ করেন যে, বিএনপি সরকার একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে দায়িত্ব নিয়েছে। “ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি ও দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার।”

ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন যে, দেশের কোনো প্রতিষ্ঠানে দলীয় বা রাজনৈতিক প্রভাব বা জোর-জবরদস্তি চলবে না। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

ইফতার, তারাবি এবং সেহরি—এই সময়গুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। একইসঙ্গে তিনি গ্যাস, বিদ্যুৎ ও পানি অপচয়ের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও জানান যে, বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে যে, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স-ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা গ্রহণ করবেন না। তিনি বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছ্র সাধনের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

সিন্ডিকেট ভাঙার ঘোষণা প্রধানমন্ত্রীর, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান

আপডেট সময় : ১১:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬