ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কণ্ঠশিল্পী কনকচাঁপার আবেগঘন বার্তা: ‘আল্লাহ আপনাকে ও আমাদের সম্মানিত করলেন’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।

নিজের বার্তায় কনকচাঁপা লেখেন, ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো পুরো পৃথিবী আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী, সমৃদ্ধ রাখুন। আমীন।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোনাজলে ফিকে হওয়া স্বপ্ন ও একটি প্রজন্মের নিঃশব্দ সলিলসমাধি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কণ্ঠশিল্পী কনকচাঁপার আবেগঘন বার্তা: ‘আল্লাহ আপনাকে ও আমাদের সম্মানিত করলেন’

আপডেট সময় : ০৬:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬