ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

‘আর্টবক্স মিউজিক’-এর আত্মপ্রকাশ: ‘চুপিচুপি’ দিয়ে নতুন দিগন্তের স্বপ্ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলা সংগীতাঙ্গনে নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘আর্টবক্স মিউজিক’। ‘চুপিচুপি’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের পথচলা শুরু করেছে। মানসম্মত অডিও ও ভিডিও নির্মাণ এবং উদীয়মান শিল্পীদের জন্য একটি পেশাদার প্ল্যাটফর্ম তৈরির অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার চিকিৎসক ও কণ্ঠশিল্পী সম্পা দেওয়ান।

পেশায় একজন চিকিৎসক হলেও সম্পা দেওয়ান কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিত। সংগীতের প্রতি তার দীর্ঘদিনের ভালোবাসা এবং সৃজনশীল অভিজ্ঞতাই তাকে এই নতুন উদ্যোগে অনুপ্রাণিত করেছে। আর্টবক্স মিউজিক-এর মূল লক্ষ্য, মানসম্মত প্রযোজনা ও নতুন প্রতিভাদের সুযোগ করে দেওয়ার মাধ্যমে সংগীতাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনা।

জানা গেছে, সম্পা দেওয়ান ইতোমধ্যে নিজের গাওয়া প্রায় ৫০টি গানের মিউজিক ভিডিও নির্মাণ সম্পন্ন করেছেন, যা পর্যায়ক্রমে শ্রোতাদের সামনে আসবে। তার এই ব্যক্তিগত প্রচেষ্টা নতুন প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আর্টবক্স মিউজিক-এর প্রথম নিবেদন ‘চুপিচুপি’ গানটির গীতিকার ও সুরকার রোহান রাজ। গানটির সংগীতায়োজন করেছেন পলাশ ফারুকী, এবং মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন সৌরভ ও রেশমি। পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস কে সমীর।

আর্টবক্স মিউজিককে নিজের স্বপ্নের বাস্তব রূপ হিসেবে উল্লেখ করে কর্ণধার সম্পা দেওয়ান বলেন, “শুধু একটি প্রযোজনা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের একটি স্বপ্নের বাস্তব রূপ। আমার নিজের গাওয়া ৫০টি গানের মিউজিক ভিডিও প্রকাশের পাশাপাশি আমরা নতুন শিল্পীদের নিয়েও ধারাবাহিকভাবে কাজ করব।” তিনি আরও জানান, ভবিষ্যতে আর্টবক্স মিউজিক শুধু গানেই সীমাবদ্ধ থাকবে না, নাটক ও ড্রামা নির্মাণের পরিকল্পনাও তাদের রয়েছে। মানসম্মত গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলীর মাধ্যমে বিনোদন জগতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।

আর্টবক্স-এর ক্রিয়েটিভ ডিরেক্টর এবং সার্বিক দায়িত্বে থাকা কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস কে সমীর বলেন, “আমরা উদীয়মান তরুণ কণ্ঠশিল্পীদের প্রাধান্য দিয়ে নিয়মিতভাবে অডিও-ভিডিও কনটেন্ট প্রযোজনার পাশাপাশি নাটক ও ড্রামা নির্মাণের কাজও ধাপে ধাপে শুরু করেছি। খুব শীঘ্রই আমাদের ড্রামা চ্যানেলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে।”

নির্মাতাদের প্রত্যাশা, ‘চুপিচুপি’ গানটি শ্রোতাদের মাঝে সমাদৃত হবে এবং আর্টবক্স মিউজিকের পথচলা সফল ও দীর্ঘস্থায়ী হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিল্প-সাহিত্যচর্চা রাজনীতির ঊর্ধ্বে: প্রধানমন্ত্রী

‘আর্টবক্স মিউজিক’-এর আত্মপ্রকাশ: ‘চুপিচুপি’ দিয়ে নতুন দিগন্তের স্বপ্ন

আপডেট সময় : ০৪:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬