ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বিশ্বজুড়ে ইউটিউব বিপর্যয়: চরম ভোগান্তিতে কোটি কোটি ব্যবহারকারী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশ্বের জনপ্রিয়তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে বড় ধরনের কারিগরি বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ করেই অচল হয়ে পড়ে সাইটটি, যার ফলে বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী চরম ভোগান্তির শিকার হন। যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ইউটিউবের মূল সাইটসহ এর বিভিন্ন অ্যাপ ও সহযোগী সেবাগুলো বন্ধ ছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ করেই ইউটিউবের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ব্যবহারকারীরা জানান, তারা সাইটে প্রবেশ করতে পারলেও কোনো ভিডিও দেখতে পাচ্ছিলেন না। বিশেষ করে ইউটিউবের হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক এবং শিশুদের জন্য বিশেষায়িত ‘ইউটিউব কিডস’ পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তার মাধ্যমে ইউটিউব কর্তৃপক্ষ এই বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, কারিগরি ত্রুটির বিষয়টি তাদের নজরে এসেছে এবং সংশ্লিষ্ট প্রকৌশলী দল দ্রুত এটি সমাধানে কাজ করছে। পরবর্তীতে সংস্থাটি জানায় যে, হোমপেজসহ কিছু সেবা সচল করা সম্ভব হলেও পূর্ণাঙ্গ পুনরুদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।

ইন্টারনেট বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ জানিয়েছে, সমস্যা শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে তিন লাখেরও বেশি ব্যবহারকারী সরাসরি অভিযোগ জমা দিয়েছেন। গ্রিনিচ মান সময় রাত ১টার পর থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে শুরু করে এবং সেবাগুলো পুনরায় স্বাভাবিক হতে থাকে।

গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও মাধ্যম। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি মাসে অন্তত ২৫০ কোটি (২.৫ বিলিয়ন) সক্রিয় ব্যবহারকারী ইউটিউব ব্যবহার করেন। ফলে সাময়িক এই বিপর্যয় বিশ্বজুড়ে ডিজিটাল যোগাযোগ ও বিনোদন মাধ্যমে বড় ধরনের প্রভাব ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

বিশ্বজুড়ে ইউটিউব বিপর্যয়: চরম ভোগান্তিতে কোটি কোটি ব্যবহারকারী

আপডেট সময় : ১০:৫৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬