ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মার্কিনি নৌবহরকে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের সর্বোচ্চ নেতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইসলামী প্রজাতন্ত্রকে কখনোই ধ্বংস করতে পারবে না যুক্তরাষ্ট্র – এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিন যুদ্ধজাহাজ যতই শক্তিশালী হোক না কেন, সেটিকে সমুদ্রে নিমজ্জিত করা সম্ভব।

মঙ্গলবারের এই বক্তব্য আসে তাবরিজে ১৯৭৮ সালের গণঅভ্যুত্থানের বার্ষিকী উদযাপনের প্রাক্কালে। পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে হাজার হাজার জনতা সমাবেশে সর্বোচ্চ নেতা খামেনি এই ভাষণ দেন।

জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে খামেনি বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) দাবি করে যে তাদের সামরিক বাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনও কখনও এমন প্রচণ্ড আঘাতের শিকার হতে পারে যে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না।” এই বক্তব্যের মাধ্যমে তিনি আমেরিকার সামরিক শক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ জানান এবং ইরানের প্রতিরোধ সক্ষমতার ওপর জোর দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

মার্কিনি নৌবহরকে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের সর্বোচ্চ নেতার

আপডেট সময় : ১০:০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬