সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার রমজান মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সৌদি গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার থেকেই দেশটিতে রোজা শুরু হচ্ছে।
সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশেও একই দিনে রমজান শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। এই ঘোষণার সাথে সাথে মুসলিম বিশ্বে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাস পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়েছে।
এদিকে, বাংলাদেশেও আগামীকাল বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। চাঁদ দেখা না গেলে শুক্রবার থেকে রমজান শুরু হবে। এই অপেক্ষার প্রহর গুনছেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
রিপোর্টারের নাম 

























