রোজায় রান্না বিষয়ক নানা অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে দীপ্ত টিভি কর্তৃপক্ষ। শরবত, ইফতারি, সেহরির জন্য বৈচিত্র্যপূর্ণ সব খাবারের রেসিপি দেখানো হবে এসব অনুষ্ঠানে। তার মধ্যে বিশেষ চমক হয়ে নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী রিচি সোলায়মান।
খবরটি নিশ্চিত করেছেন চ্যানেলটির প্রেস উইং প্রধান জাকিয়া সুলতানা।
তার দেওয়া তথ্য মতে, রোজায় দীপ্ত পর্দায় বিশেষ পরিচয়ে দেখা যাবে অভিনেত্রী রিচি সোলায়মানকে। যেখানে তিনি রোজার প্রতিদিন দর্শকদের দেবেন হরেক স্বাদের শরবত তৈরির টিপস।
‘শরবত সমাহার’ নামের এই অনুষ্ঠানটি রোজার প্রতিদিন বিকাল ৫টা ১৫মিনিটে প্রচার হবে। যাতে বিভিন্ন রকমের শরবত তৈরির প্রক্রিয়া এবং সেটি সম্পর্কের বিস্তর আলোচনা করতে দেখা যাবে রিচি সোলায়মানকে। এতে অভিনেত্রী শুধু শরবত স্পেশালিস্ট হিসেবেই হাজির থাকছেন তা নয়, নিজেই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করবেন।
এটি প্রযোজনা করেছেন কাজী ফাহিমুল হক অরিন।
শাবাবা ইসলাম এদিকে প্রতিদিনের ইফতার তৈরির টেনশন থেকে মুক্তি দিতে দীপ্ত পর্দায় শুরু হচ্ছে কুকিং শো ‘কাজী ফার্মস কিচেন সহজ ইফতার’। অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন দুপুর ২টা ২০মিনিটে। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন শাবাবা ইসলাম।
প্রযোজনা করেছেন গৌরব সরকার।
জাকিয়া বারী মম একই ভাবে রোজার প্রতিদিন বিকাল ৩টা ৫০মিনিটে থাকছে রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘মজার রান্না’। রোজার সময় ইফতার, রাতের খাবার এবং সেহেরীতে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের দেশ বিদেশের রান্না দেখানো হবে এই অনুষ্ঠানে। সঞ্চালনায় থাকছেন জাকিয়া বারী মম।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী ফাহিমুল হক অরিন।
আরও থাকছে প্রতিদিন বিকাল ৪টা ৫ মিনিটে আর এফ এ গ্যাস ষ্টোভ নিবেদিত রান্নার বিশেষ অনুষ্ঠান ‘ডিজিটাল কিচেন’। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সব মুখরোচক রান্না নিয়ে হাজির হবেন অভিজ্ঞ সব রাঁধুনিরা।
শেফের সঙ্গে মাহমুদা মাহা এতে রান্নার দায়িত্ব পালন করবেন মোট ৬ জন শেফ। তারা হলেন মোঃ রাসেদ আহাম্মদ, শেফ জাহেদী, কানিজ ফাতেমা সোহাগি, সায়মন খান, তাহসিন তমা এবং রাহিমা সুলতানা রিতা। সঞ্চালনায় থাকছেন মাহমুদা মাহা।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী ফাহিমুল হক অরিন এবং গৌরব সরকার।
রিপোর্টারের নাম 























