ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শান্তি বোর্ড গাজা পুনর্নির্মাণে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে: ট্রাম্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শান্তি বোর্ডের সদস্য দেশগুলো বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে গাজার যুদ্ধ বিধ্বস্ত এলাকায় পুনর্নির্মাণের জন্য ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে এমনটাই ঘোষণা করেছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প পোস্টে বলেছেন, বোর্ডের সদস্য দেশগুলো সহায়তার পাশাপাশি গাজার নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক শান্তি বাহিনী ও স্থানীয় পুলিশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি আরও বলেছেন, বৃহস্পতিবার ওয়াশিংটনে এই বোর্ডের প্রথম অফিসিয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে ডোনাল্ড জে. ট্রাম্প ইনস্টিটিউট অফ পিসে, যা সম্প্রতি স্টেট ডিপার্টমেন্ট ট্রাম্পের নামে নামকরণ করেছে। এছাড়াও বৈঠকে ২০টির বেশি দেশের প্রতিনিধিসহ ও রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বোর্ডের গঠন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের মাধ্যমে সমর্থিত হয়েছে। এটি ট্রাম্প প্রশাসনের উদ্যোগ, যার লক্ষ্য গাজায় ইসরায়েল ও হামাসের সংঘাত সমাধান। গত বছর উভয় পক্ষ এই পরিকল্পনায় সম্মত হয়েছে এবং অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে উভয় পক্ষ একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ৫৯০-এর বেশি ফিলিস্তিনি ও চারজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন।

তুরস্ক, মিশর, সৌদি আরব, কাতার ও ইন্দোনেশিয়ার মতো আঞ্চলিক দেশগুলো এই শান্তি বোর্ডে যোগ দিয়েছে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে জামায়াতের ১১ দলীয় ঐক্যের গণমিছিল

শান্তি বোর্ড গাজা পুনর্নির্মাণে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে: ট্রাম্প

আপডেট সময় : ০১:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬