ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আমরা সবাই কিন্তু মুখোশ পরে থাকি: পার্থ বড়ুয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

দীর্ঘ ক্যারিয়ার পেরিয়ে পার্থ বড়ুয়ার ঘোষণা দিয়েছিলেন প্রথম একক অ্যালবাম প্রকাশের। ৬ বছর আগের সেই ঘোষণায় জানা গেলো, অ্যালবামটির নাম ‘মুখোশ’। সেখান থেকে ‘শহর ও মেঘদল’ এবং ‘বৃষ্টির গান’ শিরোনামে দুটি গানও প্রকাশ পেয়েছে তখন। এরপর আর কোনও খবর নেই অ্যালবামটির। বিপরীতে ব্যান্ড সোলসের পাঁচ দশক পূর্তির ধারাবাহিক আয়োজন নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে পার্থ বড়ুয়াকে। দীর্ঘ বিরতির পর এলো সেই ‘মুখোশ’ অ্যালবামের টাইটেল গান।

সম্প্রতি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হয়েছে। রানার লেখা ‘মুখোশ’ গানটির সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। প্রযোজনা করেছেন অভিক।

এ আয়োজন নিয়ে পার্থ বড়ুয়া বলেন, ‘আমাদের ভেতর ও বাইরের দিকটি উন্মোচন করার চেষ্টা করা হয়েছে গানটির মাধ্যমে। জানানো হয়েছে, আমরা সবাই কিন্তু মুখোশ পরে থাকি! আমাদের ভেতরে রূপ এক, বাইরে আরেক। সাধারণত ব্যান্ডে আমরা যে ধরনের গান করে থাকি, এটি তা থেকে খানিক আলাদা। তাই বাণিজ্যিক ভাবনাকে দূরে রেখেই অ্যালবামের আয়োজন।’

পার্থ আরও জানান, গানের ভুবনে তার পথচালা চার দশকের। এই দীর্ঘ সংগীতজীবনে কখনও একক অ্যালবাম প্রকাশ করেননি। ইচ্ছা হয়নি, ব্যান্ডশিল্পীর পরিচয়কে ছাপিয়ে এককভাবে কিছু করার। সব সময় চেয়েছেন সোলস ব্যান্ডের সদস্য হিসেবে তার পরিচিতি গড়ে উঠুক। তারপরও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন কিছু সৃষ্টির চেষ্টা করেছেন। তেমনই ভিন্ন ধাঁচের পাঁচটি গান তৈরির পর মনে হয়েছে, সেগুলো আলাদাভাবে প্রকাশ করার।Loading videoএ বিষয়ে সোলস ব্যান্ডের সদস্যরা সমর্থন জুগিয়েছেন। তাদের ইচ্ছাতেই গানগুলো ‘মুখোশ’ শিরোনামে একক অ্যালবামের মাধ্যমে প্রকাশ করার পরিকল্পনা হয়। এটি তার শিল্পীজীবনের প্রথম মৌলিক একক অ্যালবাম; যার সব গান লিখেছেন রানা। সুর ও সংগীতায়োজন পার্থ নিজেই করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোনাজলে ফিকে হওয়া স্বপ্ন ও একটি প্রজন্মের নিঃশব্দ সলিলসমাধি

আমরা সবাই কিন্তু মুখোশ পরে থাকি: পার্থ বড়ুয়া

আপডেট সময় : ০৬:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬