ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভালোবাসা দিবসের রেশ কাটতে না কাটতে সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টির তরফে এলো খারাপ খবর। জানান দিলেন ভ্যালেন্টাইন ডে কেটেছে তার হাসপাতালের বিছানায়।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু নিশ্চিত করেছেন, মাথায় টিউমার ধরা পড়েছে অভিনেত্রীর। সেজন্য তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আজই (১৫ ফেব্রুয়ারি) হওয়ার কথা অস্ত্রোপচার। 

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান তিনি। যদিও অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানাননি।তানিয়া বৃষ্টিতানিয়া বৃষ্টি পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ-মাথা ঢেকে বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, পরিবার থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে জানান, পরদিন (১৫ ফেব্রুয়ারি) তার মাথায় অস্ত্রোপচার হবে।

এদিকে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন করা হচ্ছে।হাসপাতালে তানিয়া বৃষ্টিহাসপাতালে তানিয়া বৃষ্টি অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে অনুরোধ জানানো হয়, অসুস্থতার সময়টিতে যেন শুটিং ডেট বা কাজের বিষয়ে ফোন বা বার্তা দিয়ে বিরক্ত করা না হয়। সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলা হয়েছে, সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী

আপডেট সময় : ০৬:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬