ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অভিনেতা অপূর্ব অনেক দিন ধরেই আলোচনার বাইরে রেখেছেন নিজেকে। কমিয়েছেন অভিনয় ব্যস্ততা। বিপরীতে সময় দিচ্ছেন তার নতুন ঘরে আগত অতিথি আনায়াকে।

ভালোবাসা দিবসে নিজের জীবনের বিশেষ এই উপহার সবার সামনে আনলেন অভিনেতা। প্রকাশ করলেন তার ছোট্ট কন্যা আনায়ার ছবি।

ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে স্নেহমাখা মুহূর্তে ধরা দিয়েছেন অপূর্ব। সঙ্গে স্ত্রী শাম্মা দেওয়ান। ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।’

ছবিগুলো প্রকাশের পর দ্রুত সময়ে সেটি ভাইরাল হয়। শুভেচ্ছায় ভাসতে থাকেন অভিনেতা।অপূর্ব, আনায়া ও শাম্মাঅপূর্ব, আনায়া ও শাম্মা বলা দরকার, ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের কন্যা আনায়া।

এর আগে ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে আয়াশ নামে একটি পুত্রসন্তান রয়েছে। এরও আগে অভিনেত্রী প্রভার সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা, তবে সেই সংসার টিকেছিলো খুবই অল্প সময়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব

আপডেট সময় : ০৬:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬