ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ফিলিস্তিনবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদককে সমর্থন জানিয়ে ১০০ শিল্পীর চিঠি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফিলিস্তিনবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানেজকে অপসারণের আহ্বানের মুখে আলবানেজকে সমর্থন জানিয়ে ১০০ জনের বেশি শিল্পী খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। শনিবার ‘আর্টিস্টস ফর প্যালেস্টাইন’ সংগঠনের প্রকাশিত ওই খোলা চিঠিতে তাকে মানবাধিকার ও ফিলিস্তিনিদের অস্তিত্বের অধিকারের একজন রক্ষক হিসেবে উল্লেখ করে পূর্ণ সমর্থন জানানো হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সমর্থনকারীদের মধ্যে রয়েছেন অভিনেতা মার্ক রাফেলো ও হাভিয়ের বারদেম, নোবেলজয়ী লেখক আনি এরনো এবং ব্রিটিশ সংগীতশিল্পী আনি লেনক্স। চিঠিতে বলা হয়, বিশ্বজুড়ে অনেক মানুষ বলপ্রয়োগের বদলে আইনের শাসনের প্রতিষ্ঠা দেখতে চায়।

গত সপ্তাহে আল জাজিরার ফিলিস্তিন বিষয়ক এক ফোরামে আলবানেজ গাজা যুদ্ধের সমালোচনা করে এই যুদ্ধে ইসরায়েল এবং তাদের পক্ষের শক্তিগুলোর দিকে ইঙ্গিত করে মানবজাতির সার্বজনীন শত্রু বলে মন্তব্য করেন। পরে ছড়িয়ে পড়া একটি ভুয়া ভিডিওতে তাঁর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়। এর ব্যখা দিতে গিয়ে তিনি বলেন, ফিলিস্তিনে সহিংসতা জিইয়ে রাখা ব্যবস্থাকেই তিনি ওই শত্রু হিসেবে উল্লেখ করেছিলেন।

এর পরও ফ্রান্স ও জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশ তাঁর অপসারণের দাবি জানিয়েছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে, আলবানেজকে ঘিরে ব্যক্তিগত আক্রমণ ও ভ্রান্ত তথ্য ছড়ানো উদ্বেগজনক।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৭১ হাজার আহত হয়েছেন। অক্টোবরের ১০ তারিখের যুদ্ধবিরতির পরও প্রায় ৬০০ জন নিহত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া ও অমানুষের কাজ বরদাশত নয়’: বিরোধীদলীয় নেতা

ফিলিস্তিনবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদককে সমর্থন জানিয়ে ১০০ শিল্পীর চিঠি

আপডেট সময় : ১২:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬