ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

জাতীয় নির্বাচনে বিএনপি’র জয়: স্পেনে প্রবাসী কর্মীদের বাঁধভাঙা উল্লাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে জয়লাভ করায় এর আনন্দ ঢেউ লেগেছে সুদূর স্পেনের প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। দেশটির রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে দলটির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিশেষ করে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকায় বৃষ্টির বাধাকে উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত চলে এই বিজয়োল্লাস।

বিজয় উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বিএনপির নেতা-কর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা এবং দলীয় ব্যানার-ফেস্টুন নিয়ে তারা লাভাপিয়েস প্লাজায় একটি আনন্দ মিছিল বের করেন। এ সময় নেতা-কর্মীদের বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে ওঠে লাভাপিয়েসের রাজপথ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খান, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের শতাধিক নেতা-কর্মী। আনন্দ উদ্‌যাপন শেষে বিজয় মিছিল এবং মিষ্টি বিতরণের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

জাতীয় নির্বাচনে বিএনপি’র জয়: স্পেনে প্রবাসী কর্মীদের বাঁধভাঙা উল্লাস

আপডেট সময় : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬