দীর্ঘ ২৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীকে পরাজিত করে আসনটি পুনরুদ্ধার করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেনকে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির জসিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের অ্যাডভোকেট মোবারক হোসেন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪৪৭ ভোট। বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৪২টি কেন্দ্রে অনুষ্ঠিত এই নির্বাচনের বেসরকারি ফলাফলে এই চিত্র পাওয়া গেছে।
এই আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের পাশাপাশি আরও নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে শেষ পর্যন্ত বিএনপির জয় নিশ্চিত হয়।
উল্লেখ্য, কুমিল্লার ১১টি আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া, একটি আসনে জামায়াতে ইসলামী, একটি আসনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এবং একটি আসনে একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
রিপোর্টারের নাম 






















