হবিগঞ্জের নির্বাচনী লড়াইয়ে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন খেলাফত মজলিসের শীর্ষ দুই প্রভাবশালী নেতা। দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের—উভয়েই বিএনপির প্রার্থীদের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন।
নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। তিনি পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট। এই আসনে তাকে পরাজিত করে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ডা. জীবন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৮৩। উল্লেখ্য, এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরই পৈতৃক নিবাস বানিয়াচং উপজেলায়।
অন্যদিকে, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনেও দলটির বিপর্যয় ঘটেছে। এখানে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের ভরাডুবি হয়েছে। তিনি পেয়েছেন মাত্র ২৬ হাজার ৪৬৫ ভোট। এই আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী সৈয়দ মো. ফয়সল। তার বাক্সে জমা পড়েছে ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। এই দুই প্রার্থীর বাড়িই মাধবপুর উপজেলায়।
শীর্ষ এই দুই নেতার এমন পরাজয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা ও সমীকরণ শুরু হয়েছে। মূলত বিএনপির প্রার্থীর জনপ্রিয়তার কাছেই নতিস্বীকার করতে হয়েছে জামায়াত জোটের শরিক দলটির এই দুই হেভিওয়েট প্রার্থীকে।
রিপোর্টারের নাম 






















