ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ভোট কারচুপির অভিযোগ: রংপুর-৪ আসনে উত্তাল পরিস্থিতি, পুনঃগণনার দাবিতে বিক্ষোভ-অবরোধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনঃগণনার দাবিতে উত্তাল হয়ে উঠেছে হারাগাছসহ বিভিন্ন এলাকা। পরাজিত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসার সমর্থকরা ভোট কারচুপির অভিযোগ তুলে শুক্রবার থেকে শুরু করে শনিবার দিনভর বিক্ষোভ, ঝাড়ু মিছিল, জুতা মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

শনিবার জেলা প্রশাসক কার্যালয়ে ভোট পুনঃগণনার লিখিত আবেদন জমা দেন এবং সাংবাদিকদের কাছে নিজের অভিযোগ তুলে ধরেন এমদাদুল হক ভরসা। এর পরপরই তার কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল বের করে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করেন।

গতকাল শুক্রবার থেকেই হারাগাছ, কাউনিয়া ও পীরগাছার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি স্থানে সড়কে টায়ার জ্বালিয়েও অবরোধ সৃষ্টি করা হয়। শনিবার সকালে হারাগাছ পৌরসভা এলাকায় ঝাড়ু মিছিল, জুতা মিছিল ও সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি পালিত হয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে উদ্দেশ্য করে ‘ভোট চোর, ভোট চোর’ স্লোগান দেন, যা পুরো পৌর এলাকাকে উত্তপ্ত করে তোলে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভোট গণনায় ব্যাপক অনিয়ম হয়েছে এবং ঘোষিত ফলাফল প্রকৃত চিত্র তুলে ধরছে না। তাদের দাবি, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ না হলে তাদের নেতা এমদাদুল হক ভরসা বিপুল ভোটে জয়লাভ করতেন। তাই দ্রুত পুনঃগণনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশের জোর দাবি জানান তারা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রংপুর-৪ আসনে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত

ভোট কারচুপির অভিযোগ: রংপুর-৪ আসনে উত্তাল পরিস্থিতি, পুনঃগণনার দাবিতে বিক্ষোভ-অবরোধ

আপডেট সময় : ১২:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬