ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জামালপুর-৩ আসনে বিপুল ভোটে বাবুলের জয়, ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। একই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনসহ মোট সাতজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই নির্বাচনে মোস্তাফিজুর রহমান বাবুল মোট ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট। ফলে, বাবুল ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোটের বিশাল ব্যবধানে মাওলানা আজাদীকে পরাজিত করে জয়লাভ করেন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৯ জন প্রার্থীর মধ্যে যে সাতজন তাদের জামানত হারিয়েছেন, তারা হলেন: ইসলামী আন্দোলনের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন, গণসংহতি আন্দোলনের ডা. ফিদেল নঈম, গণঅধিকার পরিষদের লিটন মিয়া। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, শিবলুল বারী রাজু এবং ফারজানা ফরিদ পূথীও জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন।

জামালপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৩৪ হাজার ৬২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৯৭৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৬৩৯ জন। এছাড়াও, এই আসনে ৬ জন হিজড়া ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত

জামালপুর-৩ আসনে বিপুল ভোটে বাবুলের জয়, ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট সময় : ১০:৫৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬