ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

চায়ের কাপ হাতে বছরের পর বছর যে ভুল…

সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাতেই এক কাপ চা পেলে মন ভালো হয়ে যায়। কাজের দিনগুলোতে আয়েশ করে চা পান যদি নাও হয়, সপ্তাহের ছুটির দিন আড়মোড়া ভেঙে বিছানায় চা নিয়ে কিছু সময় না কাটালে যেন মন ভরে না। ধোঁয়া ওঠা চা হাতে গুন গুন করে ওঠেন- এক কাপ চায়ে আমি তোমাকে চাই। দিনের শুরুটা একসাথে চা পানে হচ্ছে বটে কিন্তু এতে শরীরের ক্ষতি হচ্ছে সে খেয়াল করছেন কি? সকালে খালি পেটে চা খাওয়া অনেকের অভ্যাস, কিন্তু চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে এটা খুব একটা ভালো নয়। 

কিন্তু কেন?

খালি পেটে চা খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে। চায়ের ট্যানিন নামক উপাদান পেটে অ্যাসিড তৈরি বাড়ায়। খালি পেটে এটা গ্যাস্ট্রিক, বুকজ্বালা, এমনকি আলসার পর্যন্ত ঘটাতে পারে। ক্যাফেইন খালি পেটে গেলে পাকস্থলীর পিএইচ ব্যাল্যান্স নষ্ট হয়, ফলে বমিভাব বা মাথা ঘোরা হতে পারে। চায়ের ট্যানিন ও ক্যাফেইন শরীরে আয়রন শোষণ কমিয়ে দেয়, বিশেষ করে যদি সকালের নাস্তায় বা আগে খাওয়া হয়। খালি পেটে ক্যাফেইন রক্তে শর্করার তারতম্য ঘটাতে পারে, ফলে ক্লান্তি বা ঝিমঝিম ভাব দেখা দিতে পারে। চায়ের কাপ তাই বলে এতদিনের অভ্যাস বদলে ফেলবেন?

ভালো থাকতে হলে অভ্যাসে কিছু পরিবর্তন আনা খারাপ কিছু না। সকালে ঘুম থেকে উঠে ১ গ্লাস হালকা গরম পানি বা মধুর পানি খাওয়া ভালো। তারপর হালকা কিছু (বিস্কুট বা নাস্তা) খাওয়ার পর চা পান করা নিরাপদ। খালি পেটে চা খাওয়ার অভ্যাসটা পরিবর্তন করাই ভালো— অন্তত কিছু হালকা খাবার খাওয়ার পর চা পান করুন। চায়ের কাপ হাতে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাব-রেজিস্ট্রি অফিসে দলিল প্রতি চাঁদা দাবির অভিযোগ: ব্রাহ্মণপাড়ায় তোলপাড়, কাঠগড়ায় দুই বিএনপি নেতা

চায়ের কাপ হাতে বছরের পর বছর যে ভুল…

আপডেট সময় : ০৫:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫