মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

চুল পড়া রোধে পেঁয়াজ, মেথি বা কালো জিরার তেলের কার্যকারিতা: বৈজ্ঞানিক বিশ্লেষণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চুল পড়া রোধে পেঁয়াজ, মেথি বা কালো জিরার মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তেল ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। অনেকেই এসব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তেল বা হেয়ার প্যাক ব্যবহার করে শতভাগ স্থায়ী সমাধানের দাবি করছেন। তবে প্রশ্ন উঠেছে, এসব উপাদানের কার্যকারিতা কতটা এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা।

অনেকের মতো সুপ্রভা নীলি নামের একজন এইচএসসি পরীক্ষার্থী ফেসবুকে চুল পড়া নিয়ে হতাশা প্রকাশ করে একটি পোস্টে লিখেছেন, ‘এমনিতেই চুল কম, তার উপর প্রতিদিন এভাবে চুল পড়লে মাথায় চুলই থাকবে না। খুব ডিপ্রেশনে চলে যাচ্ছি।’ তার মতো অনেকেই এই সমস্যায় ভুগছেন এবং প্রাকৃতিক উপাদানের উপর আস্থা রাখছেন।

কিন্তু প্রশ্ন হলো, পেঁয়াজের রস, মেথি, কালো জিরা বা এ ধরনের বিভিন্ন উপাদানে তৈরি তেল কি আদৌ চুল পড়া রোধ করতে পারে? এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি? আবার এসব উপাদান কী পরিমাণে ব্যবহার করা উচিত এবং এগুলোর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা, তাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাদের বংশগত কারণে চুল কম বা পাতলা, তাদের ক্ষেত্রে এই পদ্ধতিগুলো কতটা উপকারী, তা নিয়েও চিকিৎসকদের পরামর্শ জরুরি।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) অনুযায়ী, চুল পড়া একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল ঝরে যাওয়া উদ্বেগের কারণ নয়। তবে, কিছু ক্ষেত্রে চুল পড়া কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ হতে পারে। এনএইচএস আরও জানিয়েছে, কিছু ধরনের চুল পড়া, যেমন পুরুষ ও মহিলাদের টাক পড়া, সাধারণত বংশগত কারণে স্থায়ী হয়। তবে টাক ছাড়া অন্যান্য ধরনের চুল পড়া সাময়িক হতে পারে, যা অসুস্থতা, মানসিক বা শারীরিক স্ট্রেসের কারণে হয়ে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

চুল পড়া রোধে পেঁয়াজ, মেথি বা কালো জিরার তেলের কার্যকারিতা: বৈজ্ঞানিক বিশ্লেষণ

আপডেট সময় : ০৮:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬