মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

শরীয়তপুরে তরুণীকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিন ভাই-বোনকে বর্বরোচিত নির্যাতন, চুল কর্তন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে এক তরুণীকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চুরির মিথ্যা অপবাদ দিয়ে দুই ছোট ভাই-বোনসহ অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই তরুণীর মাথার চুল কেটে দেওয়ার পাশাপাশি তাদের একটি ঘরে আটকে রেখে ঘণ্টার পর ঘণ্টা মারধর করা হয়েছে বলে জানা গেছে। গত ৪ আগস্ট হাজী শরীয়তউল্লাহ কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছৈয়ালকান্দি এলাকার মনির মোল্লা নামের এক যুবক দীর্ঘদিন ধরে ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন সকালে তরুণী তার ছোট দুই ভাই-বোনকে নিয়ে বাজারে গেলে মনির আবারও তাকে আপত্তিকর প্রস্তাব দেয়। এর প্রতিবাদ করলে মনির ও তার সহযোগীরা তিন ভাই-বোনকে জোরপূর্বক পাশের একটি বাড়িতে নিয়ে আটকে রাখে। সেখানে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং একপর্যায়ে গাছের সাথে বেঁধে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়।

নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নেওয়ার জন্য তাদের নিয়মিত হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রই হতে পারে জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি

শরীয়তপুরে তরুণীকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিন ভাই-বোনকে বর্বরোচিত নির্যাতন, চুল কর্তন

আপডেট সময় : ১০:০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬