মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

ভারতে বসে নাশকতার ছক কষছেন শেখ হাসিনা: সতর্ক গোয়েন্দা সংস্থাগুলো

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক শেখ হাসিনা বাংলাদেশে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছেন বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। দিল্লির লুটিয়েন্স জোনের একটি সুরক্ষিত এলাকায় বসে তিনি এবং তার সহযোগীরা দেশের বিভিন্ন স্থানে বহুমুখী নাশকতার ছক কষছেন বলে দাবি করা হয়েছে। এই চক্রান্ত বাস্তবায়নে আন্ডারওয়ার্ল্ডের কিলার এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত কয়েকটি গোপন বৈঠকে এই নাশকতার নীল নকশা চূড়ান্ত করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরি, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হতে পারে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের ছদ্মবেশে মাঠে নামানোর তৎপরতা লক্ষ্য করা গেছে।

বর্তমান নির্বাচিত সরকারের স্থিতিশীলতা নষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের যৌক্তিক দাবিকে উসকে দিয়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার অপচেষ্টাও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত। উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে হস্তান্তর করবেন ১০০ ঘর

ভারতে বসে নাশকতার ছক কষছেন শেখ হাসিনা: সতর্ক গোয়েন্দা সংস্থাগুলো

আপডেট সময় : ০৯:০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬