মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ইলিশের মৌসুমে খিচুড়ি ও ভর্তার ভিন্ন স্বাদের আয়োজন

‘মাছের রাজা ইলিশ’—এই প্রবাদ কেবল স্বাদের নয়, যথার্থতারও। ইলিশ মাছের প্রতি বাঙালির ভালোবাসা অনস্বীকার্য। ভরা ইলিশের মৌসুমে বৃষ্টিমুখর দিনে খাবারের তালিকায় যোগ হতে পারে ইলিশ খিচুড়ি ও বিভিন্ন পদ। এবারের আয়োজন থাকছে ইলিশ খিচুড়ি ও ইলিশের লেজের ভর্তার ভিন্নধর্মী রেসিপি নিয়ে, যা প্রস্তুত করেছেন তানিয়া সুলতানা।

ইলিশ খিচুড়ি

উপকরণ: পোলাও চাল ১ কেজি, মুগডাল ২৫০ গ্রাম (হালকা ভাজা), ইলিশ ১২ টুকরা (হলুদ, মরিচ ও লবণ দিয়ে ভাজা), সরষের তেল পরিমাণমতো, দারুচিনি ৩ টুকরা, সবুজ এলাচ ৪-৫টি, তেজপাতা ৪টি, পেঁয়াজকুচি ২ কাপ, হলুদগুঁড়া এক চা চামচ, মরিচগুঁড়া এক চা চামচ, আদাবাটা এক টেবিল চামচ, রসুনবাটা এক টেবিল চামচ, কাঁচামরিচ আস্ত ৮টি, লবণ স্বাদমতো ও সয়াবিন তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: হাঁড়িতে তেল গরম করে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিন। এরপর পেঁয়াজকুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। সব মসলা দিয়ে একটু নেড়ে আধা কাপ পানি দিয়ে কষিয়ে নিন। চাল-ডালের মিশ্রণ ও লবণ দিয়ে ভালোভাবে ভাজুন। চাল ভাজা হলে পরিমাণমতো গরম পানি দিয়ে বুদবুদ উঠলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর পানি শুকিয়ে এলে অর্ধেক খিচুড়ি তুলে রাখুন। হাঁড়িতে ভেজে রাখা মাছ দিয়ে তুলে রাখা খিচুড়ি মাছের ওপর ছড়িয়ে দিন। কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও ১০ মিনিট দমে রাখুন। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

ইলিশের লেজের ভর্তা

উপকরণ: ইলিশ মাছের লেজ ৩ টুকরা, শুকনো মরিচ ৪টি, কাঁচামরিচকুচি ৩টি, পেঁয়াজকুচি আধা কাপ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, সরষের তেল ৩ টেবিল চামচ ও লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: মাছের টুকরাগুলো ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে লালচে করে ভেজে নিন। সেই তেলেই শুকনো মরিচ ভেজে তুলে রাখুন। সাবধানে মাছের কাঁটা বেছে একটি ছড়ানো বাটিতে রাখুন। এবার পেঁয়াজকুচি, ভাজা শুকনো মরিচ, কাঁচামরিচকুচি, সরষের তেল ও লবণ একসঙ্গে চটকে মেখে নিন। এরপর বেছে রাখা মাছের সঙ্গে সবকিছু ভালো করে মেখে নিলেই ভর্তা তৈরি। গরম ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সঙ্গে এই ভর্তা খেতে অত্যন্ত সুস্বাদু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে দ্বিমুখী বার্তা দিচ্ছে ইরান: কূটনৈতিক পথ খোলা, তবে আত্মরক্ষায় প্রস্তুত

ইলিশের মৌসুমে খিচুড়ি ও ভর্তার ভিন্ন স্বাদের আয়োজন

আপডেট সময় : ০১:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬