মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে, কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ভোরে ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে এবং আগামীকাল রবিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩১ মিনিটে। আকাশ মেঘলা থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রই হতে পারে জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি

ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে, কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় : ১০:১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬