মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, তালিকায় বিপুল সংখ্যক বাংলাদেশি

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিটের উপকূল থেকে ৪৮ ঘণ্টার ব্যবধানে অন্তত ২০২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে একটি বড় অংশ বাংলাদেশের নাগরিক। এছাড়া সুদান ও মিসরের নাগরিকরাও রয়েছেন বলে গ্রিক কোস্টগার্ড নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র জানায়, ইয়েরাপেত্রা উপকূলে পৃথক অভিযানে এসব অভিবাসীদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭২ জন বাংলাদেশি, ৩১ জন সুদানি এবং ৯ জন মিসরীয় নাগরিক রয়েছেন। তাদের সবাইকে বর্তমানে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসন কেন্দ্রে রাখা হয়েছে।

এদিকে অভিবাসী পাচারের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, লিবিয়ার তোব্রুক থেকে সমুদ্রপথে গ্রিসে পৌঁছে দেওয়ার জন্য প্রতি অভিবাসীর কাছ থেকে এক হাজার ৫০০ থেকে দুই হাজার ডলার নেওয়া হয়েছিল। ঝুঁকিপূর্ণ এই সমুদ্রযাত্রা ঠেকাতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রই হতে পারে জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, তালিকায় বিপুল সংখ্যক বাংলাদেশি

আপডেট সময় : ১০:১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬