মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

শাহরাস্তিতে বাবার ঘরে অগ্নিসংযোগ: অভিযুক্ত মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে নেশার টাকার জন্য নিজের বাবার বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে মনির হোসেন বাবু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত মনির হোসেন বাবু শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মনির হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এর আগে তার স্ত্রীর ওপর হামলার ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। গত ২৬ জুলাই গভীর রাতে ক্ষোভের বশবর্তী হয়ে তিনি তার বাবার বসতঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ওঠে।

অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো ঘরটি ভস্মীভূত হয়ে গেছে এবং এতে প্রায় ৪ লাখ টাকার আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রই হতে পারে জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি

শাহরাস্তিতে বাবার ঘরে অগ্নিসংযোগ: অভিযুক্ত মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬