মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

সিরাজগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা এলাকায় ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাস এলাকায় পৌঁছালে সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রঞ্জন দেবনাথ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রই হতে পারে জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি

সিরাজগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২, আহত ১০

আপডেট সময় : ১০:০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬