ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

জাতীয় নির্বাচন: বন্ধ থাকছে দেশের প্রধান প্রেক্ষাগৃহগুলো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচন উপলক্ষে দেশব্যাপী ভোট প্রদানের হার বাড়াতে আজ ও আগামীকাল সারা দেশে দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সরকারি নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে দেশের প্রধান প্রেক্ষাগৃহগুলোও তাদের কার্যক্রম স্থগিত রেখেছে।

নির্বাচনের কারণে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস এবং লায়ন সিনেমাসের মতো জনপ্রিয় প্রেক্ষাগৃহগুলো বন্ধ থাকছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সের সকল শাখা বন্ধ থাকবে। আগামী শুক্রবার থেকে প্রেক্ষাগৃহগুলো আবার তাদের নিয়মিত শো চালু করবে।

এক বিবৃতিতে ব্লকবাস্টার সিনেমাস জানিয়েছে, জাতীয় নির্বাচন উপলক্ষে তাদের প্রেক্ষাগৃহটি তিন দিন বন্ধ থাকবে। আজ থেকে শুক্রবার পর্যন্ত কোনো শো অনুষ্ঠিত হবে না। আগামী শনিবার থেকে যথারীতি সমস্ত প্রদর্শনী চালু হবে।

একইভাবে, আজ ও আগামীকাল লায়ন সিনেমাসও বন্ধ থাকবে। শুক্রবার থেকে প্রেক্ষাগৃহটি তাদের কার্যক্রম পুনরায় শুরু করবে। নির্বাচনের এই সময়ে সকল নাগরিকের ভোট প্রদানে অংশগ্রহণের সুবিধার্থে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাবের তাড়নায় চা বিক্রেতার মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন অনিশ্চিত

জাতীয় নির্বাচন: বন্ধ থাকছে দেশের প্রধান প্রেক্ষাগৃহগুলো

আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬