ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ইসরায়েলি নৌ কমান্ডোদের হাতে সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে আটক করা ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স

গত সপ্তাহে নৌবহর থেকে প্রায় ৫০০ জনকে আটক করে ইসরায়েলি নৌ কমান্ডোরা। তুরস্কে পাঠানো ১৩৭ জনের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা, গাজার মানুষদের কাছে সাহায্য পৌঁছে দেয়া এবং অসহিংস সংহতি প্রকাশের উদ্দেশ্যে ৪৫টি ছোট-বড় জাহাজে বিভিন্ন দেশের অধিকারকর্মীরা রওনা দিয়েছিলেন। তবে উপকূলে পৌঁছানোর আগেই জাহাজগুলোতে হানা দিয়ে তাদের আটক করে ইসরায়েলি নৌ কমান্ডোরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, তুরস্কের বিমানবন্দরে একটি বিমান দাঁড়িয়ে আছে। এর ভেতরে ওই ১৩৭ অধিকারকর্মী রয়েছেন। বিমানবন্দরে তাদের বরণ করার প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, তারা তুরস্ক থেকে নিজ নিজ দেশে ফিরে যাবেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে, ১৩৭ জনের মধ্যে ৩৬ জন তার্কিস নাগরিক। এর আগে ইসরায়েল চারজন অধিকারকর্মীকে ফেরত পাঠিয়েছিল।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, এই অধিকারকর্মীরা খুবই অল্প ত্রাণ নিয়ে এসেছিল। কিন্তু এগুলো ইসরায়েলের মাধ্যমে পৌঁছে দিতে অপরাগতা প্রকাশ করেছেন তারা। তাদের দাবি, অধিকারকর্মীরা ত্রাণ দেয়ার আড়ালে উস্কানি দিতে এসেছিলেন। আটক সব অধিকারকর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছে ইসরায়েলি মন্ত্রণালয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি শান্তি আলোচনার প্রস্তাব

ইসরায়েলি নৌ কমান্ডোদের হাতে সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে

আপডেট সময় : ০৩:২৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫