ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনীর সমন্বিত প্রস্তুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এই নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োজিত কন্টিনজেন্ট ও ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

রোববার তিনি বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। টেকনাফ, সেন্টমার্টিন এবং মহেশখালী অঞ্চলের কন্টিনজেন্টগুলো পরিদর্শনকালে তিনি দায়িত্বরত কর্মকর্তাদের সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর জোর দেন।

গণতান্ত্রিক অধিকার চর্চার এই গুরুত্বপূর্ণ সময়ে সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করার কাজও এগিয়ে চলছে।

নির্বাচনকালীন সময়ে স্থলপথে যানবাহন টহলের পাশাপাশি নৌপথেও পর্যাপ্তসংখ্যক বোট এবং সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন রাখা হয়েছে। যেকোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বতোভাবে প্রস্তুত রয়েছে। এই তথ্য আন্তঃজনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও প্রত্যাবর্তন: বিমানবন্দরে থাকবেন চার শীর্ষ কর্মকর্তা

অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনীর সমন্বিত প্রস্তুতি

আপডেট সময় : ০১:১৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬