ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মানবিক সহায়তায় তিন দেশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির ধারাবাহিক কার্যক্রম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ, গাজা এবং সুদানের প্রত্যন্ত অঞ্চলে সমন্বিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে অরাজনৈতিক সেবাসংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। সংস্থাটি এই তিনটি দেশে স্বাস্থ্যসেবা, খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি জরুরি চিকিৎসা, মেডিকেল ক্যাম্প, আহত ও অসুস্থদের সহায়তা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শীতকালীন সুরক্ষাসামগ্রী প্রদানে নিরলসভাবে কাজ করে চলেছে।

এইচসিএসবি কর্তৃক প্রকাশিত ভিডিও এবং ভিজ্যুয়াল আপডেটগুলোতে প্রতিটি কার্যক্রমের তারিখ ও দিনের উল্লেখ থাকছে, যা মাঠপর্যায়ের কর্মকাণ্ডের সময়ভিত্তিক যাচাই-বাছাইয়ের সুযোগ তৈরি করে। সংস্থার দেওয়া তথ্যমতে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ছয়টি হাসপাতালে তাদের সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা সংশ্লিষ্ট মহলে ইতিবাচকভাবে আলোচিত হয়েছে।

দেশ ও বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বাংলাদেশ এবং ইউরোপ থেকে মিশর হয়ে গাজা ও সুদানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সমন্বয় অব্যাহত রেখেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি। প্রাপ্ত তথ্য অনুসারে, এই মানবিক উদ্যোগের জন্য মিশরের ফিলিস্তিনি রাষ্ট্রদূত, মিশরীয় রেড ক্রিসেন্ট, ইজিপশিয়ান হিউম্যান রাইটস সংগঠন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারগণ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মানবাধিকার ও আইন বিশেষজ্ঞ এবং ইজিপ্ট ইয়ুথ সার্কেলের প্রতিনিধিরা সংস্থাটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন।

সংস্থাটির পরিচালক মুহাম্মদ রাজ জানিয়েছেন, “আমাদের প্রতিটি কাজের ছবি, ভিডিও এবং সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়মিতভাবে প্রকাশ করা হচ্ছে। এর মাধ্যমে দাতা এবং সাধারণ মানুষের কাছে আমাদের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে একটি বাস্তবভিত্তিক ধারণা তৈরি হচ্ছে। যাচাইযোগ্য আপডেট, সময়-তারিখসহ নথিভুক্ত কার্যক্রম এবং ধারাবাহিক রিপোর্টিংয়ের মাধ্যমে আমরা সবসময় স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারে সচেষ্ট।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিকিমে উৎপত্তি: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

মানবিক সহায়তায় তিন দেশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির ধারাবাহিক কার্যক্রম

আপডেট সময় : ০৯:৪৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬