ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নির্বাচনি মাঠে শামিলা রহমান: ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর রাজপথে সরব হয়ে উঠেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচার ও গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর শাহজাদপুর এলাকার সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে তিনি এই প্রচার কার্যক্রম শুরু করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে শামিলা রহমান স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

শাহজাদপুর থেকে শুরু হওয়া এই গণসংযোগ পরবর্তীতে গুলশান ডিএনসিসি মার্কেট ও এর আশপাশের এলাকায় বিস্তৃত হয়। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রচারণাকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গণসংযোগ চলাকালে শামিলা রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ ঢাকা-১৭ আসনের স্থানীয় বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা নির্বাচনি স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন এবং সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত বাবার হাতে ৭ মাসের শিশু খুন: ভৈরবে চাঞ্চল্য

নির্বাচনি মাঠে শামিলা রহমান: ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ

আপডেট সময় : ০৯:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬