ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

মামুনুল হককে নিয়ে স্পিকারের মন্তব্য: প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ ও তীব্র নিন্দা

জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হককে নিয়ে স্পিকারের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। শুক্রবার জুমার নামাজের পর সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে পূর্ব গেটে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবদুল আজিজ। তিনি তার বক্তব্যে বলেন, যারা ফ্যাসিবাদের রাজনীতি করবে, তাদের পরিণতিও ফ্যাসিবাদীদের মতোই হবে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সংসদে একজন জনপ্রিয় আলেম ও বিরোধী মতের নেতাকে আক্রমণ করা ফ্যাসিবাদী আচরণেরই বহিঃপ্রকাশ। তিনি আরও দাবি করেন, একটি মীমাংসিত বিষয়ে আদালতের রায়কে উপেক্ষা করে যে অশালীন মন্তব্য করা হয়েছে, তার জন্য স্পিকারকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলাম বলেন, জনাব আবু আশফাকের অশালীন বক্তব্যের জন্য আদালত অবমাননা ও মানহানি মামলায় তাকে গ্রেপ্তার করে অবশ্যই জবাবদিহিতা ও শাস্তির আওতায় আনতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আহমাদ মুরসালিন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মোহাম্মদ আদনান রাফি এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি আহমাদুল্লাহসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজি বন্ধে মানুষের এক-তৃতীয়াংশ শান্তি ফিরবে: জামায়াত আমির

মামুনুল হককে নিয়ে স্পিকারের মন্তব্য: প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ ও তীব্র নিন্দা

আপডেট সময় : ০৭:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬