ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি তারেক, সম্পাদক আকরাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে কর্মরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের শীর্ষ সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ব্যারিষ্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হোসেন আকরাম এবং কোষাধ্যক্ষ পদে মো. আবদুল হান্নান নির্বাচিত হয়েছেন।

লন্ডনের একটি ভেন্যুতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণের পাশাপাশি দিনব্যাপী ছিল খ্যাতিমান কণ্ঠশিল্পীদের গান ও কবিতা পরিবেশনা এবং বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান অনুষ্ঠান, যা পুরো আয়োজনকে এক উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাইসির মাহমুদ। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আহাদ চৌধুরী বাবু। আব্দুল কাদির মুরাদ সহ-সাধারণ সম্পাদক এবং মো. এখলাছুর রহমান পাক্কু সহকারী কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া, সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন, মিডিয়া ও আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ এবং ইভেন্টস ও ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সরওয়ার হোসেন, সাইদুর রহমান সোহেল, লোকমান হোসেন গাজী, ফারজানা চৌধুরী ও এনাম চৌধুরী।

নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ তাঁদের প্রতিক্রিয়ায় জানান, প্রবাসে বাংলা গণমাধ্যমের পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও কার্যকর করাই তাঁদের প্রধান লক্ষ্য। ঐক্যবদ্ধভাবে কাজ করে লন্ডন বাংলা প্রেস ক্লাবকে একটি সময়োপযোগী ও দায়িত্বশীল সংগঠনে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

উল্লেখ্য, লন্ডন বাংলা প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত বাংলা সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরান: কিছু বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ মতপার্থক্য এখনো বিদ্যমান

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি তারেক, সম্পাদক আকরাম

আপডেট সময় : ১০:৪৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬