ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নাটোরে ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতির নেতৃত্বে জামায়াতে যোগ দিলেন ৭ নেতা-কর্মী

নাটোর শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খান চৌধুরী তার ছয়জন অনুসারীসহ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার বিকেলে শহরের মাদরাসা মোড়ে নাটোর জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। সুদ ও ঘুষমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই এই দলবদল বলে তিনি উল্লেখ করেন।

এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যাপক নজরুল ইসলাম। নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমির ও সদর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান এবং জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল।

অ্যাডভোকেট আমেল খান চৌধুরী তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়েছেন। সুদ ও ঘুষমুক্ত একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশায় তিনি তার অনুসারীদের নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

নাটোর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মীর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খান চৌধুরী তার অনুসারী সাবেক সেনা কর্মকর্তা রেজাউল ইসলামসহ মোট সাতজন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তিনি আরও বলেন, যোগদানকারী নেতা-কর্মীরা জানিয়েছেন যে, দেশে সুদ, ঘুষমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী। এছাড়া, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয়ভাবে ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন বলেও জানান ড. মীর নুরুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কেটে সাবাড়, তদন্ত শুরু

নাটোরে ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতির নেতৃত্বে জামায়াতে যোগ দিলেন ৭ নেতা-কর্মী

আপডেট সময় : ১০:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬