ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পশ্চিম তীরে সংঘর্ষে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মৃত্যু: অভিযান জোরদারের ঘোষণা ইসরাইলের

অধিকৃত পশ্চিম তীরের তিল গ্রামের কাছে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে একজন ইসরাইলি এবং বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবারের এই ঘটনা প্রাথমিকভাবে পূর্বপরিকল্পিত ছিল না বলে ইসরাইলি আর্মি রেডিওর তদন্তে উঠে এসেছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইসরাইলিদের একটি দল সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের পূর্বসমন্বয় ছাড়াই তিল গ্রামের বাইরের একটি পাহাড়ের কাছে ‘এ’ এবং ‘বি’ জোনে প্রবেশ করেছিল, যা ইসরাইলি বেসামরিক নাগরিকদের জন্য নিষিদ্ধ এলাকা। সেনাবাহিনী এই ধরনের সমন্বয়হীন চলাচলকে বিপজ্জনক বলে মনে করে।

ঘটনার বিবরণীতে বলা হয়েছে, ইসরাইলি দলটি গ্রামে প্রবেশের পর ফিলিস্তিনিরা তাদের দিকে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে একজন ফিলিস্তিনি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়, যা প্রাণহানির কারণ হয়। তবে আলজাজিরা এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইসরাইলি বাহিনী নির্বিচারে সবার ওপর গুলি চালিয়েছিল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরাইলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহর এবং এর আশপাশের গ্রামগুলোতে বহু ফিলিস্তিনিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একটি ব্যাপকভিত্তিক সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। ইসরাইলের চ্যানেল ১৩ জানিয়েছে, এই ঘটনার পর ইসরাইলি সেনাবাহিনী ‘সেনাদের ছুটি বাতিল’ করেছে এবং প্যারাটুপার্স ব্রিগেডসহ পাঁচটি কোম্পানি মোতায়েন করে অধিকৃত পশ্চিম তীরে অতিরিক্ত সেনা সরবরাহ জোরদার করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা দুর্গতদের পাশে তাহাফফুজে খতমে নবুওয়ত: বাঁশখালীতে ত্রাণ বিতরণ

পশ্চিম তীরে সংঘর্ষে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মৃত্যু: অভিযান জোরদারের ঘোষণা ইসরাইলের

আপডেট সময় : ০৭:১৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬