ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার, সংসদ ভবনে প্রটোকল জোরদার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর মাধ্যমে গত কয়েকদিনের রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার অবসান হলো। শুক্রবার রাষ্ট্রপতির পদত্যাগের পরপরই নতুন এই দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

এদিকে শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকলের জন্য বিশেষ প্রস্তুতি লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে সংসদ ভবন এলাকায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি প্রটোকল গাড়ি এবং রাষ্ট্রপতির ব্যবহারের জন্য নির্ধারিত একটি সরকারি গাড়ি অবস্থান করছে। দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই এই নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কেটে সাবাড়, তদন্ত শুরু

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার, সংসদ ভবনে প্রটোকল জোরদার

আপডেট সময় : ০৬:০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬